Web Analytics

জাতিসংঘ সতর্ক করেছে যে মানবসৃষ্ট কর্মকাণ্ডের কারণে বিশ্বের মহাসাগরগুলো “তীব্র ও দ্রুত বর্ধনশীল” সংকটে পড়েছে এবং গত এক দশকের তুলনায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার দ্বিগুণ হয়েছে। বিশ্ব মহাসাগর দিবসে প্রকাশিত জাতিসংঘের তৃতীয় ‘ওয়ার্ল্ড ওশেন অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, দূষণ ও শিল্পভিত্তিক মৎস্য শিকারের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

৮৬টি দেশের প্রায় ৬০০ বিজ্ঞানীর ২০২১ থেকে ২০২৫ সালের গবেষণার ভিত্তিতে তৈরি প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ সালের আগে প্রতি বছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২ মিলিমিটার বাড়লেও ২০২৩ সালে তা বেড়ে ৪.৩ মিলিমিটারে দাঁড়িয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, বিজ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক আইননির্ভর পদক্ষেপ এখন জরুরি।

প্রতিবেদনে নতুন ‘হাই সিস ট্রিটি’-কে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করা হলেও আন্তর্জাতিক শাসনব্যবস্থার খণ্ডিত কাঠামোকে বড় চ্যালেঞ্জ বলা হয়েছে। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বিশ্বনেতাদের সতর্ক করে বলেছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০% মহাসাগর সুরক্ষিত করা এখন ন্যূনতম প্রয়োজন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।