ম্যানচেস্টার সিটিতে সফল দশ বছর কাটানোর পর গত মে মাসে কোচিং থেকে বিদায় নেওয়া পেপ গার্দিওলা এখন ইতালির জাতীয় দলের কোচ হওয়ার আলোচনায় রয়েছেন। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগো নিশ্চিত করেছেন, ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। গত এপ্রিলে জেন্নারো গাত্তুসো পদত্যাগ করার পর থেকে ইতালির কোচের পদটি শূন্য রয়েছে।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালীয় ফুটবলে অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গার্দিওলার মতো বিশ্বসেরা কোচকে দায়িত্বে আনতে চায় চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। মালাগো জানিয়েছেন, ফেডারেশন আর্থিক সীমার বাইরে গিয়েও বিশেষ ছাড় দিতে প্রস্তুত, যদিও চুক্তিটি বাস্তবায়িত হবে কি না তা এখনো অনিশ্চিত।
গার্দিওলা ছাড়াও রবার্তো মানচিনি ও আন্দ্রেয়া পিরলোকে বিবেচনা করা হচ্ছে। গার্দিওলা দায়িত্ব নিলে তিনি হবেন ইতালির ইতিহাসে তৃতীয় বিদেশি কোচ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।