Web Analytics

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথমবারের মতো প্রকাশ্য বিচার শুরু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্যমতে, রোববার রাজধানী দামেস্কে আদালতে হাজির হন আতেফ নাজিব, যিনি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও আসাদের চাচাতো ভাই। দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে সিরীয় জনগণের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে।

২০১১ সালে দারায় সরকারবিরোধী গ্রাফিতি আঁকার অভিযোগে কিশোরদের গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনাটি নাজিবের অধীনেই ঘটে, যা আসাদ সরকারের দমননীতির বিরুদ্ধে গণবিক্ষোভের সূচনা করে। পরবর্তীতে সরকারের কঠোর দমন অভিযান দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধে রূপ নেয়, যা ২০২৪ সালের ডিসেম্বরে আসাদের ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে শেষ হয়। এরপর আসাদ রাশিয়ায় পালিয়ে যান এবং তার ঘনিষ্ঠ সহযোগীরাও দেশ ত্যাগ করেন।

এই মামলায় আসাদ, তার ভাই মাহের আল-আসাদসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা অনুপস্থিতিতে অভিযুক্ত হয়েছেন। তবে একমাত্র আতেফ নাজিবকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। প্রাথমিক শুনানি শেষে বিচার আগামী মাসে পুনরায় শুরু হবে, আর আদালতের বাইরে মানুষ বিচার শুরুকে স্বাগত জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।