Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি সমঝোতায় না আসে, তবে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে পারে। রোববার ফক্স নিউজকে দেওয়া ২০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনে ওই গুরুত্বপূর্ণ জলপথে টোল আদায় করা হবে। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, পরিস্থিতি জটিল হলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানও চালানো হতে পারে। সুইজারল্যান্ডে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদল ও তাদের আঞ্চলিক মিত্রদের প্রতিও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে ভূমিকা নিতে পারে এবং এ পথ দিয়ে পরিবাহিত তেলের ২০ শতাংশের ওপর নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে লেবাননে তাদের অর্থায়নকৃত গোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধের আহ্বান জানান।

ট্রাম্পের এসব মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।