Web Analytics

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাপেক্স, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করেছে। রোববার সকালে বাপেক্স প্রতিনিধিদের তত্ত্বাবধানে প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু হয়। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা গেছে।

বাপেক্সের উৎপাদন শাখার মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী আহসানুল আমিন জানান, কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। ড্রিল স্টেম টেস্টের আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লো লাইনের চাপ পরীক্ষার ফল সন্তোষজনক ছিল। শনিবার কূপটির পারফোরেশন কাজ সম্পন্ন হয়।

পরীক্ষা শেষে গ্যাসের প্রবাহ ও কূপের চাপের তথ্য যাচাই করে উৎপাদনক্ষমতার চূড়ান্ত ফল জানানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভোলা নর্থ-৩ জেলায় খনন করা দশম কূপ। বাপেক্সের তথ্যমতে, ভোলার আগের নয়টি কূপে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে এবং শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে বর্তমানে দৈনিক ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। স্থানীয়রা গ্যাসভিত্তিক শিল্প ও স্থানীয় ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।