Web Analytics

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে রোববার বিকেলে উদ্বোধন হয়েছে ১১ দিনব্যাপী “শহীদ জিয়া দ্বিতীয় গ্রন্থমেলা”। কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমানের জীবন, রাষ্ট্রনায়কত্ব ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। তিনি আরও বলেন, বইমেলার মতো সাংস্কৃতিক আয়োজন তরুণদের পাঠাভ্যাস গড়ে তোলা এবং দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাজন আহমদ সাজু এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেনন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি ও রায়হান হোসেন খান। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক ও সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এ গ্রন্থমেলা চলবে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।