Web Analytics

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটির আদালত জাতীয় স্মৃতিসৌধে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হওয়া তিন সন্তানের জননী তাহমিনা আক্তারকে মুক্তির নির্দেশ দিয়েছেন। বুধবার (১ এপ্রিল ২০২৬) আদালত ডিবি পুলিশের প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন।

ডিবি পুলিশের ঢাকা জেলা (দক্ষিণ) উপপরিদর্শক আব্দুল মুক্তালিব ৩১ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, তাহমিনা ঢাকায় ভাড়া বাসায় থাকেন, তার স্বামী প্রবাসী এবং পারিবারিক যোগাযোগ সীমিত। ২৬ মার্চ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে ভুল বুঝিয়ে স্মৃতিসৌধে নিয়ে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ ও স্লোগান দিতে বলেন। তদন্তে দেখা যায়, তিনি কোনো রাজনৈতিক কার্যক্রমে যুক্ত নন এবং তার বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।

শুনানি শেষে বিচারক ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দায় থেকে অব্যাহতি দিয়ে তাহমিনার মুক্তির নির্দেশ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।