Web Analytics

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থনে ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্ল্যাটফর্মের মাধ্যমে রাজপথে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের যৌথ হামলায় তিনি ও তার সহযোদ্ধারা আহত হন। তিনি জানান, তারা শাহবাগ, সাত মসজিদ রোড, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে নারী নেতৃত্বে সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পরিচালনা করেছিলেন। তিনি বলেন, সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, রিকশাচালকরাও আন্দোলনে ভূমিকা রেখেছেন। ফরিদা আখতার দাবি করেন, এ অভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক মোড় নয়, বরং গণমানুষের আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। শহীদদের স্মরণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আহতদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।