Web Analytics

তরুণদের চাকরির পেছনে না ছুটে কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করেছে। মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নবিষয়ক প্রচারণামূলক কর্মশালার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। নির্বাচিত একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান।

এই অর্থায়নের বিপরীতে কোনো সহায়ক জামানত লাগবে না এবং গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ম. মামুনুর রশিদ বলেন, এটি প্রচলিত প্রতিযোগিতামূলক কর্মসূচি নয়। তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমে উপজেলা পর্যায় থেকে তরুণদের খুঁজে বের করে তাদের ব্যবসায়িক ধারণা, সম্ভাব্যতা ও প্রকৃত অর্থের প্রয়োজন যাচাই করা হবে।

আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে ২৮ বছরের বেশি হওয়া যাবে না এবং তাকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা ও বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে। আবেদন ফি নেই; ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংক শাখায় ফরম জমা দেওয়া যাবে। প্রথম ধাপে সাত জেলার ৪৩ উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।