Web Analytics

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ আবেদন উপস্থাপন করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামিপক্ষের বক্তব্যের জন্য সোমবার দিন নির্ধারণ করেছে।

গত ২৭ আগস্ট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। পলাতক আসামিদের আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও তারা হাজির হননি। পরে ৩০ পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, তৎকালীন সরকার শাপলা চত্বর থেকে হেফাজতের নেতাকর্মীদের সরাতে পরিকল্পিত অভিযান চালায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেনেড, টিয়ার গ্যাস, শটগান ও মারণাস্ত্র ব্যবহার করে। অভিযোগে মতিঝিল ও আশপাশে ৩২ জন হেফাজত নেতাকর্মী নিহত ও নিখোঁজ হওয়ার তথ্য-প্রমাণের কথা বলা হয়েছে। নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় আরও মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে। এসব তথ্য প্রসিকিউশনের অভিযোগের অংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।