Web Analytics

বিক্ষোভে যোগ দিতে দিল্লি পৌঁছানোর পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। তারা মুম্বাই থেকে দিল্লি যান এবং স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটের দিকে তাদের বহনকারী বিমান দিল্লি বিমানবন্দরে নামার পর বিমানের ভেতর থেকেই তাদের আটক করা হয়। এর আগে যন্তর মন্তরের উদ্দেশে যাওয়ার প্রস্তুতির সময় গুরুগ্রামের বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করে পুলিশ।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিল এবং সেখানে অনেক নারী পুলিশ কর্মীও ছিলেন। দীপকেসহ সিজেপি নেতারা বিমানে বসে ইনস্টাগ্রামে লাইভ করছিলেন। সেই সরাসরি সম্প্রচারে তাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি দেখা যায়। দীপকে জানান, গ্রেপ্তার হবেন জেনেই তিনি দিল্লিতে এসেছেন।

সৌরভের ভাষ্য অনুযায়ী, আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় সকালে তাদের আইনজীবী রত্না সিংহকেও পুলিশ আটক করে। সূত্রে বলা হয়েছে, রাত থেকে সকাল পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ আটক হয়েছেন। সিজেপি এই আটকের নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভস্থলে পৌঁছাতে বাধা দিতেই পূর্বপরিকল্পিতভাবে তিন নেতাকে আটক করা হয়েছে এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।