Web Analytics

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার আসামি হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী ডিবি পুলিশ। শুক্রবার রাতে অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের সোহাগবাজার মোড়ে চা পান করার সময় তাকে আটক করা হয়। গৌরীপুর থানার তদন্ত কর্মকর্তা সালাহ উদ্দিন করিম জানান, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত আলী মাধবদীতে ভ্যান চালাতেন এবং গার্মেন্টস কর্মীদের মাধ্যমে গৌরীপুর এলাকায় আশ্রয় নেন। সাব-ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারের আগে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজার এলাকায় নিজের ব্যবহৃত সিম ফেলে যান। পরে তার দেওয়া তথ্যমতে গোপীনাথপুর গ্রামের একটি বাড়ি থেকে তার মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের সরিষাক্ষেত থেকে ধর্ষণের শিকার কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং দ্রুত অভিযানে একাধিক আসামি গ্রেপ্তার হয়, যার মধ্যে হযরত আলীও রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।