Web Analytics

রাজধানীর ভাটারার খিলবাড়ি টেক এলাকার সিগমা প্যারাডাইস ভবনের ৯-সি ফ্ল্যাটে মো. সেলিম খান (৩২) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। পারিবারিক ও ব্যবসায়িক কারণে মানসিক বিষণ্নতায় ভুগে তিনি মদ্যপান শেষে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত তিনি গুলশানের এক বারে মদ্যপান করেন এবং রাত তিনটার দিকে বাসায় ফেরেন। পরে মিজানুর রহমান তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ও পুলিশকে খবর দেন। প্রতিবেশী আবুল রাব্বি জানান, সেলিম খান তার দ্বিতীয় স্ত্রী আফরোজা সুলতানা শোভাকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন, তবে ঘটনার সময় স্ত্রী বাসায় ছিলেন না। মাদারীপুর জেলার শিবচর উপজেলার মো. ওলি উল্লাহ খান ও সেফালী খানমের ছেলে সেলিম খান ট্রাভেল এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।