Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দলটি ইতোমধ্যে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছে এবং এর সদস্যদের প্রশিক্ষণ চলছে। তিনি বলেন, শিগগিরই ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য দেন।

মতবিনিময় শেষে আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের পরামর্শ দেওয়া হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, বিরোধীদলীয় নেতা ওই প্রস্তাবের প্রশংসা করেন এবং জানান যে ছায়া মন্ত্রিসভা ইতোমধ্যে গঠিত হয়েছে, যেখানে বর্তমানে প্রশিক্ষণ চলছে।

মাহমুদুর রহমান বলেন, ছায়া মন্ত্রিসভা থাকলে নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট ব্যক্তিরা কথা বলবেন। এতে সরকারের ওপর সার্বক্ষণিক গঠনমূলক চাপ তৈরি হতে পারে এবং বিরোধী দলের জন্য ভবিষ্যতে সরকার পরিচালনার প্রশিক্ষণ হতে পারে। তিনি আরও বলেন, সম্পাদকরা প্রতিশ্রুতি দিয়েছেন যে গণমাধ্যম কোনো দলের দিকে হেলে পড়বে না এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।