Web Analytics

গাজীপুরের টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা, ভাঙচুর এবং শিক্ষক-শিক্ষিকাদের মারধরের প্রতিবাদে শুক্রবার বিকেলে সমাবেশ হয়েছে। টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি রোডে মাদরাসার নিজস্ব ভবনের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, যৌন নিপীড়নের যেকোনো অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা উচিত। তবে শুধু অভিযোগের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নিয়ে শিক্ষককে মারধর করা কিংবা প্রতিষ্ঠানে ভাঙচুর ও তাণ্ডব চালানো গ্রহণযোগ্য নয়। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সূত্র অনুযায়ী, ২১ অক্টোবর সাত বছর বয়সী এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও মারধর করা হয়। বক্তাদের অভিযোগ, মাদরাসা শিক্ষা থেকে মানুষকে দূরে সরানোর লক্ষ্যেই মব তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত ধর্ষণ ও বলাৎকারের গুজব ছড়ানো হয়েছে। শানে সাহাবা খতিব ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারাও হামলাকারীদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।