Web Analytics

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদু্জ্জমান মিল্লাত, ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী আফরোজা খানম বলেন, অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এই এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, ১৯৮০ সালে এই বিমানবন্দর চালুর মাধ্যমে তিনি দেশের বিমান খাতের ভিত্তি স্থাপন করেছিলেন। মন্ত্রী জানান, শাহজালাল বিমানবন্দরকে বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তর করাই সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, ৩৫০ নটিক্যাল মাইল পরিসরের এই নতুন সিস্টেম আঞ্চলিক সহযোগিতা বাড়াবে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠায় সহায়তা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।