Web Analytics

ব্যক্তিগত কারণ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বৃহস্পতিবার বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন। তাদের মধ্যে দুজন বুধবার এবং বাকি তিনজন বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

প্রো-ভিসি আলফেছানী বলেন, পদত্যাগপত্রে পাঁচজনই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। পদত্যাগের পেছনে প্রশাসনের চাপ ছিল কি না—এমন প্রশ্ন তিনি নাকচ করেন। তার ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পালনকারী শিক্ষকদের ওপর কোনো চাপ প্রয়োগ বা পদত্যাগের অনুরোধ করা হয়নি। তারা আগের দিন পর্যন্ত যথাযথভাবে দায়িত্ব পালন ও প্রশাসনকে সহযোগিতা করেছেন। পদত্যাগকারীদের বিরুদ্ধে প্রশাসনের কোনো অভিযোগও নেই বলে তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।