Web Analytics

শতাধিক মানুষকে গুম, নির্যাতন ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি ২৬ জুলাই নেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সাক্ষ্য রেকর্ড করবে। প্যানেলের অন্য সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ২১ জুন পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জিয়াউলের সাবেক দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। তিনি অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী হত্যার সঙ্গে জিয়াউল জড়িত ছিলেন এবং তিনি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকাকালে জিয়াউলকে ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করতে দেখেছেন। ইমরুলের বর্ণনায়, ‘অপারেশন রেবেল হান্ট’-এ ৮ থেকে ১০ জন পলাতক বিডিআর সদস্যকে হত্যা করা হয়।

প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া ৮ ফেব্রুয়ারি জিয়াউলের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরেন এবং তাকে ‘সিরিয়াল কিলার’ বলে আখ্যা দেন। তিনি বলেন, জিয়াউল সামরিক নিয়মকানুনসংক্রান্ত নির্দেশ উপেক্ষা করেছিলেন। চলতি বছরের ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।