Web Analytics

ঢাকা জেলায় প্রায় ২৮ হাজার ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে এবং ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে আরও ৭১৪টি ভবনে স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ‘রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এ তথ্য জানান। নতুন লক্ষ্য অনুযায়ী প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ সক্ষমতা যুক্ত হওয়ার কথা রয়েছে।

জেলায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা প্রায় ১৬২ মেগাওয়াট পিক। অফ-গ্রিড ব্যবস্থাসহ মোট সক্ষমতা প্রায় ১৭৮ মেগাওয়াট পিক। গ্রিড-সংযুক্ত সক্ষমতার ৮৪ শতাংশ বেসরকারি ভবনে এবং ১৬ শতাংশ সরকারি ভবনে স্থাপিত। ফরিদা খানম বলেন, অব্যবহৃত ছাদ ব্যবহার করলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখা সম্ভব।

বর্তমানে সৌরবিদ্যুৎ স্থাপিত ভবনগুলোর মাত্র ৬ শতাংশে নেট মিটারিং সংযোগ রয়েছে। এ সংযোগ বাড়লে উৎপাদনকারীরা অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে পারবেন এবং বিনিয়োগের আর্থিক সুফল বাড়বে। কর্মসূচি বাস্তবায়নে পর্যাপ্ত বিনিয়োগ, সহজ শর্তে ঋণ, মানসম্মত যন্ত্রপাতি ও দক্ষ কারিগরি জনবল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।