Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ফোন করেন। এ সময় দুই নেতা ইউক্রেন ও ইরান যুদ্ধ পরিস্থিতি এবং ওয়াশিংটনের দূতদের আসন্ন রাশিয়া সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে ক্রেমলিন জানিয়েছে। ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ জানান, ফোনালাপে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খসড়া সমঝোতা স্মারকের নানা দিক নিয়ে আলোচনা হয় এবং ট্রাম্প বলেন, একটি চুক্তি খুব কাছাকাছি রয়েছে।

উশাকভ আরও জানান, ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শিগগিরই রাশিয়া সফর করবেন। একই দিনে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরানের সঙ্গে চুক্তিটি সেদিনই স্বাক্ষর হতে পারে এবং চুক্তি সইয়ের পর হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করা হবে।

তবে ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরান এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দেশটির কর্মকর্তারা বলেন, চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকলেও আলোচনা এখনো চলছে এবং কোনো চূড়ান্ত চুক্তি নিশ্চিত হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।