Web Analytics

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তীব্র ডিজেল সংকটের কারণে ইরি-বোরো ধান চাষে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে সেচ দিতে না পারায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। ডিজেল না থাকায় সেচ পাম্প চালানো যাচ্ছে না, ফলে জমি ফেটে যাচ্ছে ও ধানের চারা নষ্ট হচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, কিছু মজুতদার বাজারে সরবরাহ সীমিত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, অথচ প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি।

স্থানীয় কৃষক ও সুশীল সমাজ আশঙ্কা প্রকাশ করেছেন যে, সংকট দীর্ঘস্থায়ী হলে মৌসুমী ধান উৎপাদনে বড় ধস নামতে পারে এবং জাতীয় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কৃষকরা দ্রুত ডিজেল ও পেট্রোল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, নিয়মিত পানি না পেলে ফলনে বিপর্যয় ঘটবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, প্রশাসন ইতোমধ্যে অভিযান শুরু করেছে এবং তেল মজুত বা কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।