Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চা শিল্পের উন্নয়নে গঠিত পরামর্শক কমিটির প্রথম সভায় তিনি বলেন, খাতটিকে ঋণনির্ভর না রেখে রাজস্ব, কর ও ভ্যাটের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে নিয়মিত অবদান রাখা কার্যকর শিল্পে পরিণত করতে হবে।

মন্ত্রী বলেন, চা শিল্পের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের জীবন-জীবিকা জড়িত এবং বাগান বন্ধ বা দেউলিয়া হলে শ্রমিক পরিবার ও স্থানীয় সমাজ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। শ্রমিক সুরক্ষা, পরিবেশগত ভারসাম্য ও জাতীয় অর্থনীতির স্বার্থে খাতটিকে টেকসই ও লাভজনক করার ওপর তিনি জোর দেন। উৎপাদন ব্যাহত হলে বাংলাদেশ আবার আমদানিনির্ভর হয়ে পড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় অনাবাদি ও অব্যবহৃত জমিতে নির্দিষ্ট মেয়াদে সৌরবিদ্যুৎ প্রকল্প, কৃষি, বিকল্প বনায়ন, ক্লাস্টার ও নেট মিটারিংয়ের মাধ্যমে নতুন আয় তৈরির প্রস্তাব আসে। অবৈধ চা প্রবেশ ও নিলামের বাইরে বিক্রির বিরুদ্ধে নজরদারি বাড়ানো এবং ভ্যাট ও অগ্রিম আয়কর যৌক্তিক করার কথাও বলা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।