Web Analytics

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৩০.৭ শতাংশ এসেছে নন-কটন বা তুলাবহির্ভূত পোশাক থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের বিশ্লেষণ অনুযায়ী, এ নয় মাসে নন-কটন পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে ৯১৭ কোটি ডলার। এইচএস কোড ৬১ ও ৬২ অনুযায়ী মোট পোশাক রপ্তানি ছিল ২৯.৯১ বিলিয়ন ডলার।

একই সময়ে কটনভিত্তিক পোশাক রপ্তানি থেকে এসেছে ২০.৭৫ বিলিয়ন ডলার, যা মোটের ৬৯.৩ শতাংশ। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নন-কটন পোশাকের অংশ ছিল ২৮ শতাংশ। জুনে প্রথমবার এটি ৩০ শতাংশ ছাড়িয়ে ৩১.৬ শতাংশে ওঠে। আগস্টে অংশটি সর্বোচ্চ ৩৪.৬ শতাংশে পৌঁছালেও সেপ্টেম্বরে কমে ৩২.৬ শতাংশ হয়। জুলাইয়ে নন-কটন রপ্তানি আয় ছিল সর্বোচ্চ ১.৩১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী মহিউদ্দিন রুবেল বলেন, কটন এখনো পোশাক খাতের মূল ভিত্তি এবং নন-কটন রপ্তানি বাড়ায় এর অংশ বেড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা জ্বালানি নিরাপত্তা ও নীতিগত সহায়তার প্রয়োজনের কথা বলেছেন। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের মতে, ভবিষ্যতেও নন-কটন ও ম্যান মেইড ফাইবার পণ্যের রপ্তানি আরও বাড়বে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।