Web Analytics

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও বাংলাদেশ থেকে আমদানির পতন চীন ও ভারতের তুলনায় কম ছিল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার, যেখানে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ২০ শতাংশ যায়। ওটেক্সার বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি ৮ দশমিক ০৪ শতাংশ কমে ৩৫ দশমিক ০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে আমদানি ৫ দশমিক ৭৫ শতাংশ কমে ৪ দশমিক ০১ বিলিয়ন ডলার হয়েছে। একই সময়ে চীন থেকে আমদানি ৩৭ দশমিক ৬৯ শতাংশ এবং ভারত থেকে ২৫ দশমিক ২৭ শতাংশ কমেছে। তবে জুনে বাংলাদেশ থেকে পোশাক আমদানি ৫ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৭৬৩ দশমিক ৫৭ মিলিয়ন ডলারে পৌঁছায়।

পরিমাণের হিসাবে বাংলাদেশ থেকে আমদানি ৩ দশমিক ৬৯ শতাংশ কমেছে, যেখানে চীনের ক্ষেত্রে পতন ২৬ দশমিক ৩০ শতাংশ এবং ভারতের ২২ দশমিক ৭৪ শতাংশ। বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য ২ দশমিক ১৫ শতাংশ কমেছে। এই দরপতন পাকিস্তানের কাছাকাছি হলেও চীন ও ভারতের তুলনায় কম ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।