Web Analytics

বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ ছয়জনের বিরুদ্ধে প্রায় ২৮ লাখ ৩২ হাজার মার্কিন ডলার অর্থপাচারের মামলায় চার্জ শুনানির তারিখ আগামী ২৩ জুলাই নির্ধারণ করেছেন আদালত। ১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আবদুল্লাহ আল মামুন আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এই তারিখ নির্ধারণ করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বেক্সিমকোর সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড ও পিয়ারলেস গার্মেন্টস লিমিটেডের মাধ্যমে বিদেশে অর্থ স্থানান্তর করা হয়। জনতা ব্যাংকের লোকাল অফিস শাখা থেকে তিনটি এলসির বিপরীতে পণ্য রপ্তানি করা হলেও নির্ধারিত সময়ে রপ্তানি আয় দেশে ফেরত আনা হয়নি। এসব পণ্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই-তে পাঠানো হয়, যা আসামিদের পরিবারের সদস্যদের মালিকানাধীন।

২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সিআইডির উপপরিদর্শক গোলাম মোস্তফা মামলাটি দায়ের করেন এবং ২০২৫ সালের ১১ নভেম্বর তদন্ত শেষে পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমান অভিযোগপত্র দাখিল করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।