Web Analytics

উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়ে নামিবিয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে প্রোটিয়ারা। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ১৮ ওভারে ১৫৭ রানে অলআউট হয়।

দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটিতে ৮৪ রান আসে। জর্ডান হারম্যান ২৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন, আর কনর এস্টারহুইজেন করেন ২৩ বলে ৩২ রান। ডেওয়াল্ড ব্রেভিস ২৩ বলে ৩২ এবং রুবিন হারম্যান ১৬ বলে ২৭ রান করেন। ডুয়ান জানসেন ১৪ বলে অপরাজিত ২৩ রান করেন। জিম্বাবুয়ের ব্র্যাড ইভানস ৩৬ রানে ২টি ও নিউম্যান নিয়ামহুরি ৫১ রানে ২টি উইকেট নেন।

জিম্বাবুয়ে পাওয়ারপ্লেতেই চার উইকেট হারায় এবং অধিনায়ক সিকান্দার রাজা ১৬ রানে আউট হন। ব্র্যাড ইভানস ৩১ বলে ৪ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৫৬ রান করলেও দলকে জেতাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বিয়র্ন ফরচুইন ২৪ রানে ৩টি এবং জানসেন ৩৮ রানে ৩টি উইকেট নেন। ম্যাচসেরা জর্ডান হারম্যান ও সিরিজসেরা হন ব্রেভিস।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।