Web Analytics

চাঁপাইনবাবগঞ্জ সিআইডি নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে ২১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে রাজশাহীর ছোট বনগ্রাম উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন রাজশাহীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তরপাড়ার মৃত মহসীন আলীর ছেলে মোবারক হোসেন (৫৫) ও তার স্ত্রী সুলতানা খাতুন (৪৫)।

সিআইডি পরিদর্শক রোজাউল করিম জানান, ভিক্ষুকদের খাদ্যসামগ্রী দেওয়ার কথা বলে তাদের সিমকার্ড সংগ্রহ করে নগদ, বিকাশ ও রকেট অ্যাকাউন্ট খোলা হতো। পরে ১০০-২০০ টাকার বিনিময়ে পিনকোডসহ এসব সিমকার্ড সংগ্রহ করে প্রতারক চক্র। তারা আত্মীয়স্বজন অসুস্থ বলে পরিচয় দিয়ে টার্গেট ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিত।

গোমস্তাপুর থানায় টাকা আত্মসাতের একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়। সিআইডি জানিয়েছে, আটক দুজনকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।