Web Analytics

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পোস্ট অফিস বাজার মাঠে দুই দিনব্যাপী বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঘোড়দৌড়ের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হয়। প্রতিযোগিতায় পাঁচটি ঘোড়া অংশ নেয় এবং তা দেখতে হাজারো মানুষ মাঠে ভিড় জমায়।

স্থানীয়রা জানান, বৈশাখী মেলায় ঘোড়দৌড় দেখতে আশপাশের গ্রাম থেকে আত্মীয়-স্বজন ও অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন উপজেলা থেকেও দর্শনার্থীরা মেলায় অংশ নিতে আসেন। ঘোড়দৌড় ছাড়াও মেলায় ম্যাজিক প্রদর্শনী ও নাগরদোলা ছিল, যা উৎসবের আমেজ বাড়িয়ে দেয়।

প্রায় ৪০ বছর আগে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল সত্তার হাওলাদার পোস্ট অফিস বাজার প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই এখানে বৈশাখী মেলার ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়ে আসছে। আয়োজকরা জানান, এই মেলা স্থানীয়দের মধ্যে সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ টহল অব্যাহত ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।