Web Analytics

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম দক্ষিণ লেবাননে ইসরাইলের চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন দফা আলোচনার আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বলেন, ইসরাইলের ‘পোড়ামাটি নীতি’ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

ইসরাইল আগে থেকেই দক্ষিণাঞ্চলের লোকজনকে সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেয়, এরপর তেল আবিব নতুন করে হামলা শুরু করে। সালাম বলেন, লেবানন ও তার জনগণকে রক্ষার জন্য সরকার সচেতনভাবে আলোচনার পথ বেছে নিয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে দায়িত্বশীল ও উপযুক্ত বিকল্প।

‘পোড়ামাটি নীতি’ একটি ধ্বংসাত্মক সামরিক কৌশল, যার উদ্দেশ্য শত্রুপক্ষকে কোনো সম্পদ, খাদ্য বা অবকাঠামো ব্যবহার করতে না দেওয়া। সালামের বক্তব্যে স্পষ্ট হয়েছে, লেবানন সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।