Web Analytics

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিজেপি তার দল ন্যাশনাল কনফারেন্সের (এনসি) বিধায়কদের দলত্যাগে রাজি করাতে ২০–৩০ কোটি রুপি, মন্ত্রিত্ব এবং রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। শনিবার শ্রীনগরের হজরতবালে এক সমাবেশে তিনি বলেন, বিজেপির ঘনিষ্ঠ সুপ্রিম কোর্টের এক আইনজীবী এনসির এক বিধায়ককে এই প্রস্তাব দেন। অর্থ ও মন্ত্রিত্বের প্রলোভন ব্যর্থ হলে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

ওমর আবদুল্লাহ বলেন, এনসির কোনো বিধায়কই টাকার বিনিময়ে নিজের আদর্শ বিক্রি করবেন না এবং কেন্দ্র সরকার ও বিজেপিকে ধৈর্যের পরীক্ষা না নেওয়ার আহ্বান জানান। তিনি জানান, রাজ্যের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়টি তিনি একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তুলেছেন, কিন্তু প্রতিবারই বলা হয়েছে ‘উপযুক্ত সময়ে’ তা করা হবে।

তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা পুনর্বহালের দাবিতে রাজনৈতিক চাপ বাড়ছে। এনসি আগামী ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে পূর্ণ রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।