Web Analytics

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে জ্বালানির দাম কমাতে তার প্রশাসন তেল উৎপাদনকারী দেশগুলোর ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা বলেন। তবে তিনি কোন দেশ বা কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তা স্পষ্ট করেননি। এ ঘোষণা আসে এমন সময়ে, যখন অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলার থেকে নেমে ৯০ ডলারের নিচে আসে।

ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথাও উল্লেখ করেন, কারণ রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক এবং চীন প্রধান আমদানিকারক দেশ। ট্রাম্পের মন্তব্যের পর তেলের দাম আরও কমে এবং শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা যায়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আগেই জানিয়েছিলেন, ওয়াশিংটন রুশ তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বিবেচনা করছে এবং ভারতকে সাময়িকভাবে রুশ তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, পুতিন বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকায় রাশিয়া ইউরোপে শর্তসাপেক্ষে তেল ও গ্যাস সরবরাহ করতে প্রস্তুত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।