Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিস আগামী ২৪ এপ্রিল বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশের ঘোষণা দিয়েছে। রোববার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নেতারা দলীয় নেতা-কর্মী ও দেশবাসীকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

নেতারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতই দেশের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র গ্রহণযোগ্য পথ। তারা অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার চেষ্টা করছে। তাদের মতে, জনগণের স্পষ্ট রায় উপেক্ষা করা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আতাউল্লাহ আমীনসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।