Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না; বরং দেশ, জনগণ ও রাষ্ট্রের কল্যাণে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে। মঙ্গলবার কুতুবদিয়া উপজেলা উত্তর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণ আজ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রত্যাশা করে এবং জামায়াতে ইসলামী আদর্শিক ও গণমুখী রাজনীতির মাধ্যমে সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। তার মতে, সরকারের লক্ষ্য হওয়া উচিত জনগণের সার্বিক কল্যাণ, মৌলিক অধিকার সুরক্ষা, দেশের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা, দলীয় স্বার্থ নয়।

ড. আযাদ লাগামহীন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি ও জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অবিলম্বে তেলের দাম কমিয়ে জনগণের নাগালের মধ্যে আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া ব্যাংকিং খাতে অস্থিরতা ও বাংলাদেশ ব্যাংকের অন্যায্য হস্তক্ষেপেরও নিন্দা জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।