Web Analytics

নাটোরের সিংড়া উপজেলার কৃষক মেছের আলী হত্যা মামলায় ২৬ বছর পর ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে নাটোর জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন বলে জানান অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহবুব মৃধা, ইদ্রিস আলী, আবু রায়হান মৃধা, কার্তিক মন্ডল, আবুল হোসেন ও ইউনুস আলী।

মামলার সূত্রে জানা যায়, কলিগ্রামের সলেমান মৃধার সঙ্গে মেছের আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিবেশী মছিরন বিবি মেছের আলীকে ডেকে নিয়ে যান এবং কিছুক্ষণ পর তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরদিন নিহতের ছেলে আটজনকে আসামি করে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানির পর দুই আসামি মারা যান, দুইজন আত্মগোপনে চলে যান। আদালত উপস্থিত চারজন ও পলাতক দুইজনসহ মোট ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।