Web Analytics

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাইয়ের খুনিদের বিচারের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে সমাবেশ ও গণমিছিল করেছে ১১দলীয় ঐক্য। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান এবং পরিচালনা করেন সংগঠনটির সেক্রেটারি বেলাল হোসাইন।

কর্মসূচিতে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরা সদস্য ভিপি সাহাব উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন। খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালালও অংশ নেন।

এ ছাড়া উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন নেতা, এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় সহসভাপতি সুফিয়ান রায়হান, চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, উপজেলা শিবির সভাপতি নাসিম মিয়াজীসহ ১১দলীয় ঐক্যের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আয়োজকেরা তাদের দাবিগুলোর বাস্তবায়ন এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।