Web Analytics

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত ‘রেড লাইন’ বা শর্তসমূহ এখনো পুরোপুরি মেনে নেয়নি ইরান। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা কিছু ক্ষেত্রে ইতিবাচক হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে অচলাবস্থা রয়ে গেছে। উভয় পক্ষ পরবর্তী বৈঠকে বসতে সম্মত হয়েছে বলেও জানান তিনি।

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, বৈঠকের কিছু দিক ভালো হলেও ইরান এখনো প্রেসিডেন্টের নির্ধারিত শর্তগুলো স্বীকার করে সমাধানের পথে এগোতে প্রস্তুত নয়। এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতায় না আসে, তবে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের পথেও যেতে পারে। তবে ভ্যান্স জানান, ওয়াশিংটন এখনো কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে, তবে কখন তা শেষ হবে সে সিদ্ধান্ত প্রেসিডেন্টের হাতে রয়েছে। ভ্যান্স আশা প্রকাশ করেন, পরিস্থিতি এমন পর্যায়ে যাবে না, তবে প্রয়োজন হলে চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টই নেবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।