Web Analytics

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং সাংগঠনিক পদক্ষেপ নেবে।

মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরগুলো দলটি নজরে রেখেছে। তিনি আরও জানান, গাজী নজরুল ইসলাম, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য ইতোমধ্যে মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

জামায়াতে ইসলামী জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও তথ্য ও উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।