Web Analytics

পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেয়েছে। বুধবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জাহাজটি নোঙর তুলে গন্তব্যের পথে যাত্রা শুরু করে। এতে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিকের জন্য এটি স্বস্তির খবর। আন্তর্জাতিক সংস্থা মেরিন ট্রাফিকের তথ্যে দেখা যায়, জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা দিয়ে দাম্মামের বহির্নোঙরে অবস্থান করছে এবং কেপটাউনের দিকে অগ্রসর হচ্ছে।

প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, তারা প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দাম্মামের বহির্নোঙরে ছিলেন। যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজের দিকে যাত্রা শুরু হয়েছে। বর্তমানে তারা প্রণালি থেকে প্রায় ৪২৫ নটিক্যাল মাইল দূরে এবং স্বাভাবিক গতিতে চললে দুই দিন বা ৪০ ঘণ্টায় পার হবে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর পারস্য উপসাগরে উত্তেজনা বাড়ে। এতে আন্তর্জাতিকভাবে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকা উচ্চ ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ শিপিং করপোরেশন জাহাজটি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ফিরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।