Web Analytics

যুক্তরাষ্ট্র ইউএসএস থিওডর রুজভেল্ট নামের আরও একটি বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছানোর কথা। গত রোববার মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়। রণতরিটি পৌঁছালে অঞ্চলে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা তিনে দাঁড়াবে। তবে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এটির পৌঁছানোর সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানায়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির সময় এ মোতায়েনের খবর এল। গত রোববার ইরান দ্বিতীয়বারের মতো বাহরাইনে ড্রোন হামলা চালায়, যা তিন দিনের মধ্যে দেশটিতে তাদের দ্বিতীয় হামলা। এর আগে শুক্রবার বাহরাইনের দিকে উড়ে আসা ইরানের দুটি ড্রোন প্রতিহত করে মার্কিন বাহিনী। প্রায় দুই মাসের বিরতির পর এসব ঘটনার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে আবার সংঘাত দেখা দিয়েছে এবং ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনা অচল রয়েছে।

সূত্র অনুযায়ী, কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ভেঙে পড়ার মধ্যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার প্রক্রিয়া থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়েছেন এবং বলেছেন, তেহরানের সঙ্গে আর কোনো চুক্তির প্রয়োজন নেই। তবে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর প্রস্তুতির খবর অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। তাদের ভাষ্য, বাহিনী মোতায়েনের ধরন পরিবর্তন নিয়ে এমন দাবি পুরোপুরি অনুমাননির্ভর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।