Web Analytics

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ নির্বাচনী এলাকায় ১৫টি খাল খননের জন্য আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছেন। বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে পৃথক দুটি ডিও লেটার পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীকে দেওয়া চিঠিতে বিজয়নগরের বেমালিয়া খাল, আশুগঞ্জের দগরীসাল ও ভবানীপুর খালসহ সরাইলের কয়েকটি খাল খননের আবেদন করা হয়। পানিসম্পদ মন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আরও কয়েকটি খাল ও নদী খননের অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এসব খাল খনন হলে কৃষক, জেলে ও সাধারণ মানুষের উপকার হবে এবং স্থানীয় জীবিকা উন্নত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।