Web Analytics

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রায় ৩ কোটি ৩২ লাখ টাকার সড়ক সংস্কার কাজে নিম্নমানের ও পোড়া ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। ২০২৫–২৬ অর্থবছরের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ভেড়ামারা বাজার থেকে হাটগ্রাম পর্যন্ত ৩৫৭৬ মিটার সড়ক সংস্কারের কাজ পেয়েছে কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি তদারক করছে পাবনার একটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান, যা আগামী ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা।

সরেজমিনে দেখা যায়, ঊর্ধ্বতন কর্মকর্তার পরিদর্শনের পরও নিম্নমানের খোয়া মিশিয়ে কাজ চলছে এবং কোনো দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী উপস্থিত ছিলেন না। স্থানীয়রা অভিযোগ করেন, শুরু থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলের এলজিইডি ডেপুটি ডিরেক্টর মমিন মজিবুল হক পরিদর্শনে এসে অভিযোগের সত্যতা পান এবং নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ দেন, কিন্তু তা মানা হয়নি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সতর্ক করে বলেন, নিম্নমানের খোয়া সরানো না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।