Web Analytics

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে, ৪৪, গ্রেপ্তার করেছে এসআরবি-১১। বুধবার সিদ্ধিরগঞ্জে সংবাদ সম্মেলনে সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এসআরবি-১১ জানায়, বুধবার রাত আটটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মেঘনা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আবু মোকারমের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকল গ্রামে। তার বাবার নাম আবু তালেব।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাজনৈতিক পটপরিবর্তনের পরদিন ৬ আগস্ট সকালে কারাবন্দীরা দাঙ্গা, হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। তারা কারারক্ষীদের জিম্মি করে ভাঙা বৈদ্যুতিক পিলার দিয়ে তৈরি মই ব্যবহার করে সীমানাপ্রাচীর টপকে পালায়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে। পারিবারিক শত্রুতার জেরে এক নারীকে হত্যার মামলায় মৃত্যুদণ্ড পাওয়ার পর ২০১৩ সালের ৯ জুলাই থেকে মোকারম ওই কারাগারে বন্দী ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।