Web Analytics

ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর কারা অধিদপ্তরে কারা মহাপরিদর্শক বা আইজি প্রিজনস হিসেবে যোগদান করেছেন। কারা অধিদপ্তরের সোমবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার তাঁকে এই পদে নিয়োগ দিয়েছে।

সোমবার সকালে আনোয়ারুল কবীর কারা অধিদপ্তরে পৌঁছালে ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেজবাহুল আলম সেলিম তাঁকে স্বাগত জানান। এ সময় অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও নবাগত কারা মহাপরিদর্শককে অভ্যর্থনা জানান।

কারা মহাপরিদর্শকের দায়িত্ব নেওয়ার আগে আনোয়ারুল কবীর সিলেট সেনানিবাসে ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর নিয়োগ ও কারা অধিদপ্তরে যোগদানের তথ্য সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।