Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ মার্চ বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধনের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। ৩ মার্চ বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বিষয়টি নিশ্চিত করেন। আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এই সফর বাতিল করা হয়েছে।

রেজাউল করিম বাদশা জানান, নির্বাচনের সময় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি পালন করলে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠতে পারে। তাই প্রধানমন্ত্রী নিয়ম মেনে সফর স্থগিত করেছেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, কর্মসূচির নতুন তারিখ পরে জানানো হবে।

এর আগে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হন, তবে শপথের আগে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে এবং ৯ এপ্রিল উপনির্বাচনের তফসিল দেয়। বিএনপি থেকে রেজাউল করিম বাদশা প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।