Web Analytics

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের পর রোববার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকেরা সকাল ৯টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় সাড়ে ছয় ঘণ্টা উভয় দিকে যান চলাচল বন্ধ ছিল।

সকালে শ্রমিকেরা উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েন। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এবং পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিজিবি, শিল্প পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের তৎপরতায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। ইউএনও এ এইচ এম ফকরুল হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিবি মোতায়েন এবং টাঙ্গাইল থেকে অতিরিক্ত ৩০০ পুলিশ সদস্য আনা হয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।