Web Analytics

কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধ দমনে ফেনী শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে একযোগে এ অভিযান চালানো হয়। সাম্প্রতিক সময়ে গ্যাং তৎপরতা এবং কিশোরদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ বাড়ায় জেলা পুলিশ নজরদারি জোরদার করেছে।

অভিযানকালে রাজনন্দিনী দিঘি, পেট্রোবাংলা, একাডেমি, মাস্টারপাড়া ও নাজির রোড এলাকা থেকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার সময় ৩৮ কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের প্রায় সবার বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। আটক ৩৮ জনের মধ্যে ২৫ জনের অভিভাবককে রাতেই থানায় ডেকে এনে মুচলেকা সম্পাদনের পর তাদের সন্তানদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি আটক ব্যক্তিদের অভিভাবকেরা না এলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।