Web Analytics

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী ও ইরানপন্থি হুথিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় অন্তত ১৯০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। লাহিজ, তায়েজ, মারিব, আল-জাওফ, হাজ্জাহ ও আল-বায়দা প্রদেশে হুথি অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে তিনি জানান।

আল-নুজাইলির ভাষ্য অনুযায়ী, অভিযানে ২৯টি বিমান হামলা, ৩৯টি ড্রোন হামলা, ৬২টি রকেট নিক্ষেপ এবং ৭৪৪টি গোলাবর্ষণ করা হয়েছে। তিনি দাবি করেন, এতে হুথিদের ১৩০টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হুথিরাও পাল্টা হামলায় সরকারি বাহিনীর বিপুলসংখ্যক সদস্য হতাহত হওয়ার দাবি করেছে।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগ করেছেন, সৌদি সমর্থিত বাহিনীর হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদমুখী দুটি ও দক্ষিণ সৌদি আরব লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, গত আগস্ট থেকে ইয়েমেনের সংঘাতে অন্তত ১ হাজার ৭৭১ জন নিহত, ৭ হাজার ৯৫৯ জন আহত এবং ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।