Web Analytics

২০২৬ সালের ৮ এপ্রিল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ফেসবুক পোস্টে জয়শঙ্কর জানান, দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে। তিনি বলেন, খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে আতিথ্য দিতে পেরে আনন্দিত এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা ও আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।

এর আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নয়াদিল্লিতে খলিলুর রহমানকে নৈশভোজে আপ্যায়ন করেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরকে ভারত দেখছে তারেক রহমান সরকারের পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ার প্রচেষ্টার অংশ হিসেবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অভিজ্ঞ কূটনীতিক খলিলুর রহমান ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথম মন্ত্রী হিসেবে ভারত সফর করেছেন। তার প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।