Web Analytics

প্রায় দুই বছর বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে পুনরায় ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জাকসুর নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাকসুর নেতারা জানান, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দীর্ঘ আলোচনার পর প্রশাসনের সহযোগিতায় এই রুট পুনরায় চালু করা হয়েছে। তারা প্রশাসন ও কোষাধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে জানান, আগামী সপ্তাহে আরও একটি নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে এবং পরিবহন খাতকে অটোমেশনের আওতায় এনে শিক্ষার্থীদের জন্য টেকসই লাইভ ট্র্যাকিং অ্যাপ চালুর কাজ চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, এই বাস সার্ভিস শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এবং সড়কে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি জানান, বর্তমানে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১২টি দ্বিতল ও ৫টি বড় বাস পরিচালিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।