Web Analytics

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে কেরামত আলীর বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত শফিকুল ইসলাম করুণের বয়স ৪৫ বছর। তিনি দর্শনা শান্তিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে শফিকুল ইসলাম করুণ টিউবওয়েলের মোটর চুরির উদ্দেশ্যে কেরামত আলীর বাড়িতে প্রবেশ করেন। পরে মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ভোরে বাড়ির সদস্যরা টিউবওয়েলের কাছে শফিকুলের লাশ দেখতে পান। খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। দামুড়হুদা মডেল থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।